ফরিদপুরে পল্লিকবি জসীমউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল সোমবার ফরিদপুরে পল্লিকবি জসীমউদ্দীনের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।সকালে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিল শেষে সমাধির পাশে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। আলোচনায় অংশ নেন কবির ছেলে জামাল আনোয়ার, প্রবীণ রাজনীতিক এস এম নুরুন্নবী, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, মুনশী হারুন অর রশিদ, আবু সুফিয়ান চৌধুরী, মুন্সী মোহম্মদ আলী, মফিজ ইমাম প্রমুখ। জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন যৌথভাবে এসব অনুষ্ঠান আয়োজন করে।