ফরিদপুরে পল্লিকবির মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে পল্লিকবি জসীমউদ্দীনের ৪১তম মৃত্যুবার্ষিকী গতকাল মঙ্গলবার পালিত হয়েছে। এ উপলক্ষে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ির আঙিনায় কবির কবরে সকালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সবশেষে দোয়ার আয়োজন করা হয়েছে।
পল্লিকবি জসীমউদ্দীনের জন্ম ও মৃত্যবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোস্তাফা কামাল, কবির বড় ছেলে জামিল আনোয়ার, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি এম এ সামাদ প্রমুখ।