ফরিদপুরে পল্লিকবির মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মিলাদ ও দোয়া মাহফিল শেষে আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল বুধবার ফরিদপুরে পালিত হয়েছে পল্লিকবি জসীমউদ্দীনের ৩৬তম মৃত্যুবার্ষিকী। সকালে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পল্লিকবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) জাহাঙ্গীর হোসেন। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, অধ্যাপক এম এ সামাদ, এম এ জলিল, মুনশী হারুন অর রশিদ, আবু সুফিয়ান চৌধুরী, মফিজ ইমাম, শামীমা নাসির, আবদুল মালেক প্রমুখ। জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।