ফরিদপুরে পাটকলে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুরে অবস্থিত ‘রাজ্জাক জুটমিল’ নামের একটি পাটকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে পাটকল কর্তৃপক্ষ ও ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।পাটকলের ঠিকাদার মোফাজ্জেল হোসেন জানান, পাটকল প্রাঙ্গণে খোলা জায়গায় যেখানে জুট কাটিং ও ফ্রেড ওয়েস্ট রাখা হয়, সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকবর হোসেন চৌধুরী জানান, পাটকলের ভেতরে ফাঁকা জায়গায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটা উদ্দেশ্যমূলক কিংবা সিগারেটের আগুনের কারণেও হতে পারে।পাটকলের নির্বাহী পরিচালক মো. আহসান দাবি করেন, অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।তিনি জানান, যেখানে আগুন লেগেছে, সেখানে বিদ্যুতের কোনো সংযোগ নেই এবং ওই এলাকায় কাউকে বিড়ি-সিগারেট নিয়েও যেতে দেওয়া হয় না।