ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পানিতে ডুবে ঝুমুর (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার নূরাল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঝুমুর ওই গ্রামের সেলিম মিয়ার মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নূরাল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর আশরাফ আলী বলেন, শুক্রবার শিশুটি সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে বেলা একটার দিকে তাঁর মৃতদেহ ভেসে ওঠে।