ফরিদপুরে পিপিকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. খসরুজ্জামানকে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত সাতটা ৪০ মিনিটে ওই খুদে বার্তা পান তিনি। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পিপি বলেন, ০১৬৮২৬০৫২৩৭ এই নম্বর থেকে পাঠানো খুদে বার্তায় লেখা হয়েছে; ‘ভালো হয়ে যা, তা না হলে তোর কল্লা পড়ে থাকবে কাঠপট্টিতে।’ বিষয়টি প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও ফরিদপুর পুলিশ সুপারকে (এসপি) তিনি জানিয়েছেন। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।