ফরিদপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পশ্চিম হাসামদিয়া গ্রামে গতকাল মঙ্গলবার পুকুরের পানিতে ডুবে ফারুক শেখ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, পুলিশের তাড়া খেয়ে ফারুক ওই পুকুরে ঝাঁপ দেন। পরে তিনি তীরে উঠতে গেলে পুলিশ তাঁকে বাধা দেয়। এতে একপর্যায়ে তিনি ডুবে যান। পশ্চিম হাসামদিয়া গ্রামের মো. সুমন (৩০) ও রাজিবুল হাসানসহ (৩৫) কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, পশ্চিম হাসামদিয়ার ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ের সীমানাপ্রাচীরের বাইরে একটি মাঠে গতকাল জুয়ার আসর বসে। পুলিশের দুই সদস্য সেখানে হাজির হন। তাঁদের তাড়া খেয়ে ফারুক মাঠের কাছে একটি পুকুরে ঝাঁপ দেন।