ফরিদপুরে প্রথম মডেল ভূমি অফিসের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুরে প্রথম মডেল উপজেলা ভূমি অফিসের উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. হেলালুদ্দীন আহমেদ। আজ শনিবার দুপুরে এ অফিস উদ্বোধন করা হয়।
এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে তানজিয়া সালমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রশীদ, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমান, সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সরোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ভূমি সংক্রান্ত সেবা সহজতর করতে ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক পর্যায়ে দেশের তেরটি উপজেলায় মডেল ভূমি অফিস করা হবে। এ কার্যক্রম সফল হলে ভবিষ্যতে দেশের সকল ভূমি অফিসই মডেল ভূমি অফিস করা হবে।