ফরিদপুরে বজ্রপাতে ২ কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বজ্রপাতে দুই কৃষক নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ সোমবার বেলা একটার দিকে কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই ব্যক্তি হলেন দেওড়া গ্রামের আশরাফ খলিফার ছেলে শামীম খলিফা (২৫) ও মাইনদ্দিন মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৩৫)।

ওই ঘটনায় গুরুতর আহত রফিক সরকার (২৮), শাহিন খলিফা (৩০) ও বোরহান খলিফাকে (২২) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালামৃধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসকেন্দার আলী খলিফা জানান, ওই পাঁচ কৃষক জমিতে কাজ করছিলেন। বেলা একটার দিকে বৃষ্টি শুরু হলে তাঁরা দৌড়ে সোনামুখী গ্রামের সরোয়ার হোসেনের বাড়ির রান্নাঘরে আশ্রয় নেন। কিছুক্ষণ পর ওই রান্নাঘরে বজ্রপাত হয়। এতে সেখানে অবস্থানকারী পাঁচজনই গুরুতর আহত হন। তাঁদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক দেলোয়ার হোসেন জানান, ‘আহত পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুজনকে আমরা মৃত ঘোষণা করি। তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’