ফরিদপুরে বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত পরিচয় এক তরুণের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকার শরিফ জুট মিলের পশ্চিম পাশের একটি সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তরুণের আনুমানিক বয়স ২৫ বছর। তাঁর পরনে জিনসের প্যান্ট ও গায়ে কালো রঙের জ্যাকেট আছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নাসির হোসেন বলেন, ‘বস্তাবন্দী লাশটি আনুমানিক ১৫ দিন আগের। এটি পচে গন্ধ বের হলে মিল কর্তৃপক্ষ আমাদের খবর দেয়। আমরা ঢাকানাবিহীন ওই ট্যাংকের ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় লাশটি উদ্ধার করি। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’