ফরিদপুরে বাজারে গণডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের খলিলপুর বাজারে গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা পুলিশ, র্যা ব ও আনসারের পোশাক পরে বাজারের ১০টি দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে ২০ জন ডাকাত দুটি মাইক্রোবাসে করে বাজারে এসে নয়জন নৈশপ্রহরীকে বেঁধে ফেলে রাখে। পরে তারা একে একে ১০টি দোকানের মালামাল লুট করে।