ফরিদপুরে বাবা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বাবা হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ছেলে এনায়েত মোল্লাকে (৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আসামিকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গতকাল রোববার দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ফরিদপুর সদরের তুলাগ্রামের এনায়েত মোল্লা আদালতে উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৪ মার্চ এনায়েত মোল্লা বাড়িতে গান গাইছিলেন। এ সময় তাঁর বাবা লতিফ মোল্লা তাঁকে উচ্চ স্বরে গান গাইতে নিষেধ করেন। এ কারণে এনায়েত ধারালো বঁটি এনে বাবা লতিফের মাথায় পেছনের দিকে থেকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। ২৪ তারিখ রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।