প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাসড়কে তিন চাকার যান মাহিন্দ্র, নছিমন ও অটোবাইক চলাচল বন্ধের দাবিতে ফরিদপুরের সব সড়কে গতকাল রোববার ৮ ঘণ্টা বাস ও মিনিবাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকেরা। এ ঘটনায় এসব সড়কের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
গতকাল রোববার সকাল নয়টা থেকে বাস পরিবহন শ্রমিকেরা বাস বন্ধের এ সিদ্ধান্ত নেন। এর ফলে ফরিদপুরের ১০টি লোকাল সড়কে বাস ও মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিদিন ওই ১০টি রুটে বাস ও মিনিবাস মিলে প্রায় সাড়ে ৩০০ ট্রিপ দেয়।
ফরিদপুর বাসশ্রমিক ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির বলেন, এর আগেই মহাসড়কে মাহিন্দ্র ও ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে শ্রমিকেরা দুই দফা বাস চলাচল বন্ধ রেখেছিলেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিমউদ্দিন বলেন, বাসশ্রমিক ও মালিকদের নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে। প্রায় আট ঘণ্টা পর আবার বাস চলাচল শুরু হয়েছে।