ফরিদপুরে বাস ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেক মালিকের সঙ্গে মারামারির ঘটনায় গ্রেপ্তার হওয়া বাসমালিকের জামিন লাভের পর ফরিদপুরে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ফরিদপুর বাস মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক সুজিৎ কুমার সাহা জামিনে মুক্তি পান। এরপর বাস মালিক গ্রুপ তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়। টায়ার কেনাবেচার টাকা আদায়কে কেন্দ্র করে গত ২৬ জুলাই মিনিবাস মালিক সমিতির সদস্য গোলাম মাওলাকে মারধর করেন ফরিদপুর বাস মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক সুজিৎ কুমার সাহা। এ ঘটনায় গোলাম মাওলা গত সোমবার বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।