ফরিদপুরে বাসচাপায় এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলায় বাসচাপায় জলিল সরদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। জলিল ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর এলাকায় অবস্থিত ‘ফরিদপুর জুট ফাইবার্স’ নামের একটি পাট কারখানার দারোয়ান। গত মঙ্গলবার রাতে ওই কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল থেকে কুষ্টিয়াগামী ইমন পরিবহনের একটি বাস জলিলকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ওই কারাখানার শ্রমিকেরা গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম কামরুজ্জামান গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে আধা ঘণ্টা পর শ্রমিকেরা অবরোধ তুলে নেন।ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালি থানার ওসি নুরে আলম সিদ্দিকি বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ঘটনায় গতকাল মামলা হয়েছে।