ফরিদপুরে বাসের চাপায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও অপর দুই আরোহী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফরিদপুর-সালথা সড়কের ফরিদপুর সদরের মুরারিদহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার সরকার জানান, সালথা থেকে ফরিদপুরগামী সোনার তরী নামের একটি লোকাল বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দিনাজপুর সদরের নিমনগর বালুবাড়ী গ্রামের আকলিমা বেগম (২০) ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের চালক বনগ্রামের আরিফ খলিফা (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মোটরসাইকেলের অপর দুই আরোহী আকলিমার বোন শরিফা বেগম (২৩) ও তাঁর ছেলে আপনকে (৩) গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শরিফার স্বামী একজন অটোরিকশাচালক।