ফরিদপুরে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের অম্বিকা ময়দানে ঢাকা বিভাগের ফরিদপুর ভেন্যুর তৃণমূল বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভা গতকাল দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংবাদিক রেজোয়ান সিদ্দিকী, কবি আবদুল হাই শিকদার, কলামিস্ট আবদুল আওয়াল ঠাকুর, কণ্ঠশিল্পী আসিফ আকবর, এ বি এম সাত্তার, আলী আকবর, শফিউল আলম প্রমুখ।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আদালতের ঘোষণায় মুক্তিযুদ্ধ হয়নি। কে স্বাধীনতার ঘোষক, তা বলার অধিকার আদালতের নেই। আমরা আদালতের কথা মানি না। জনগণ জানে জিয়াই স্বাধীনতার ঘোষক।’ শওকত মাহমুদ আইনমন্ত্রীকে ‘বটতলার উকিল’ আখ্যায়িত করে বলেন, ‘জিয়ার স্বাধীনতার ঘোষণা যারা শোনে নাই, তারাই প্রকৃত যুদ্ধাপরাধী।’ সভায় কবি আবদুল হাই সিকদার বঙ্গবন্ধু, শেখ হাসিনা, জয়, শ্রমমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যদের কটাক্ষ করে অপত্তিকর ও অশ্লীল ভাষায় বক্তব্য দেন। সভা উপলক্ষে শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে অম্বিকা ময়দান পর্যন্ত তিন কিলোমিটারে ছয়টি তোরণ নির্মাণ করা হয়। সড়কের দুই পাশে প্রায় ৫০০ বিএনপির দলীয় পতাকা টানানো হয়।