ফরিদপুরে বিএনপির তিন নেতা আওয়ামী লীগে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তিন নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাঁরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. হিরু মুন্সি এবং দুই নির্বাহী সদস্য আশরাফুল আলম ও মুকুল চৌধুরী।
আজ মঙ্গলবার বিকেলে সাতৈর ইউনিয়নের কয়ড়া মাঠে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মো. আবদুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন বিএনপির এই তিন নেতা।
সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক মোল্লার সভাপতিত্বে এ অনুষ্ঠানে হিরু মুন্সি বলেন, ‘আওয়ামী লীগের আদর্শ ও আবদুর রহমানকে ভালোবেসে আমি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছি। আগামী দিনে সুখে-দুঃখে আমি আওয়ামী লীগের সঙ্গেই থাকব।’