ফরিদপুরে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির উদ্যোগে ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অর্থায়নে ফরিদপুরে বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজের সবুজ চত্বরে গতকাল শুক্রবার সকাল নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফরিদপুর জেলা শাখার ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি মো. মোতাহার হোসেন।