ফরিদপুরে বিনা মূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ জানুয়ারি থেকে ফরিদপুরে শুরু হচ্ছে ১৩তম প্লাস্টিক সার্জারি ক্যাম্প। জেলা শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন গোয়ালচামট মহল্লার ‘এ্যরাবিয়ান হাসপাতালে’ ১২ দিনব্যাপী এ ক্যাম্প শুরু হবে। শেষ হবে ৩ ফেব্রুয়ারি। ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিনা মূল্যে এ ক্যাম্পের আয়োজন করেছে।

এ ক্যাম্পে ঠোঁটকাটা, তালুকাটা, পোড়াজনিত জটিলতা এবং অন্যান্য প্লাস্টিক সার্জারি করা হবে। অস্ত্রোপচার করবেন হল্যান্ডের প্লাস্টিক সার্জন পি এইচ এম স্পাউয়েন, সি এ স্প্রংক ও আবুল কালাম জামাল উদ্দিন।

ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শামীম হক জানান, আগামী ১০ জানুয়ারি থেকে রোগীদের নাম নিবন্ধন শুরু হবে। নিবন্ধন চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। শহরের এ্যরাবিয়ান হাসপাতালে সরাসরি এসে নাম নিবন্ধন করা যাবে। এ ছাড়া ০১৮৬২৭১৩০৮৮, ০১৭১৫২৮১০৫৭, ০১৭৭৭৯৮০৯৯৯ এবং ০১৯৯২৮২৭৯০৯ নম্বরে ফোন করে নাম নিবন্ধন করা যাবে।