ফরিদপুরে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ১৯ জানুয়ারি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর হাসপাতালে নয় দিনব্যাপী বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প আগামী ১৯ জানুয়ারি শুরু হচ্ছে। ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ও ফরিদপুর স্বাধীনতা চিকিত্সক পরিষদের তত্ত্বাবধানে এবং জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।চিকিত্সার জন্য রোগীদের নাম নিবন্ধন চলবে ৭ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। হল্যান্ডের প্লাস্টিক সার্জন পি এইচ এম স্পয়েন, সি এ স্পংকসহ বিশেষজ্ঞ সার্জনরা এ ক্যাম্পে চিকিত্সা দেবেন।নাম নিবন্ধনের জন্য ফরিদপুর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে যোগাযোগ করতে হবে। এ ছাড়া ০১৭২৬-৯৬১১৭৬ ও ০১৫৫৬-৫২৩৬৬৯ নম্বরে ফোন করে নাম নিবন্ধন করা যাবে।