ফরিদপুরে ব্যবসায়ী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেলাহাতি গ্রামে গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত এবং একজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করেন এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাতৈর বাজারের সিমেন্ট ব্যবসায়ী সেরাপুর গ্রামের রুহুল আমিন (২২) ও পাট ব্যবসায়ী জাকির হোসেন (৪৫) একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে শেলাহাতি গ্রামে একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ওই দুই আরোহী রাস্তার পাশে ছিটকে পড়েন। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ লোকজন পিকআপটিতে আগুন ধরিয়ে দেন। বোয়ালমারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বলেন, এক ঘণ্টা পর বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে গাছের গুঁড়ি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।