ফরিদপুরে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গায় এক ভুয়া সাংবাদিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে ভাঙ্গা থানায় এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মিরাজ সিকদার (৪০)। তাঁর বাড়ি উপজেলার হামেরদী ইউনিয়নের খাপুরা গ্রামে।মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘রোববার বিকেলে ওই ব্যক্তি নিজেকে দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি পরিচয় দিয়ে আমার কার্যালয়ে উপস্থিত হয়ে সরকারি কাজে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিলেন। একপর্যায়ে আমি তাঁর পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। পরে উপজেলা যুগান্তর প্রতিনিধি আবদুল মান্নানের সঙ্গে কথা বলে নিশ্চিত হই তিনি ভুয়া।’ কথিত সাংবাদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কার্যালয়ের কর্মচারীরা তাঁকে আটক করেন।