ফরিদপুরে ভেজাল তেল নর্দমায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ গতকাল মঙ্গলবার শহরের চকবাজার, তিতুমীর বাজার ও হাজি শরীয়তুল্লাহ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। বেলা ১১টা থেকে একটা পর্যন্ত অভিযান চলাকালে ১২টি মামলা ও ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।চকবাজারের ভোজ্যতেল বিক্রেতা আনন্দ কুমার সাহার দোকানে ভেজাল ২০ লিটার তেল নর্দমায় ফেলে দেওয়া হয়। এ ছাড়া তাঁকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। বিমল কুমার ঘোষের মিষ্টির দোকানে পচা বেসন ও চালের গুঁড়া রাখার দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়। এই দোকান থেকে প্রায় ২০ কেজি পচা বেসন ও চালের গুঁড়া জব্দ করে কুমার নদে ফেলে দেওয়া হয়।এ ছাড়া নাসিরের হোটেল, সুবল সাহার মিষ্টির দোকান, বিকাশ বিশ্বাসের তেলের মিল, ফারুক ও ভুট্টোর মুরগির দোকান, তাওহিদের মাংসের দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।