ফরিদপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের অশোক কুমার দাসের পারিবারিক মন্দিরের রক্ষাচণ্ডী, সরস্বতী ও বিশ্বকর্মার তিনটি প্রতিমা ভেঙে ফেলেছে দুষ্কৃতকারীরা।
অশোক কুমার দাস জানান, গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে তাঁর মা শোভা রানী দাস মন্দিরে গিয়ে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পুলিশকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, গত দুর্গাপূজার ষষ্ঠীর দিনে ওই মন্দিরে দুর্গা প্রতিমার ক্ষতিসাধন করা হয়েছিল। তাঁর ধারণা, একই দুর্বৃত্তরা এবার এ ঘটনা ঘটিয়েছে।