ফরিদপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর অলংকার চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার লাহেড়ীপাড়া সর্বজনীন কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর ও অলংকার চুরি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।মন্দিরের সেবায়েত চঞ্চলা মালো বলেন, ‘গতকাল বুধবার সকাল আটটার দিকে আমি মন্দিরে ঝাড়ু দিতে এসে দেখতে পাই, প্রথম দরজার তালা ও মন্দির কক্ষে ঢোকার দরজার তালা ভাঙা। বিষয়টি তত্ক্ষণাত্ মন্দির কমিটির সভাপতিকে জানাই।’মন্দির কমিটির সভাপতি রমেন্দ্রনাথ লাহেড়ী জানান, মন্দিরে ঢুকে দেখতে পাই কালীমায়ের জিভটি ভেঙে ফেলা হয়েছে। মাথার সোনার টিকলি ও একটি পিতলের কলসসহ প্রায় ১০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।