ফরিদপুরে মাদক ব্যবসার দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে রবি ঘোষ (৬০) নামের এক ব্যক্তিকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও আলফাডাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের। দণ্ড পাওয়া ব্যক্তি রবি ঘোষ আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রবি ঘোষের বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
ওই সময় রবি ঘোষ গাঁজা বিক্রি করছিলেন। পরে আদালত রবি ঘোষকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেন। পরে সেখানেই আদালত বসিয়ে তাঁকে কারাদণ্ড প্রদান করা হয়।