ফরিদপুরে মাদক সেবনের দায়ে তরুণের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে গাঁজা সেবনের দায়ে মো. শিমুল (২২) নামের এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুজ্জামান এ দণ্ড দেন।
আদালত সূত্র জানায়, শিমুল তিলেখাজার ভ্রাম্যমাণ ব্যবসায়ী। তিনি কুষ্টিয়া সদর উপজেলার চরমিলপাড়া গ্রামের বাসিন্দা। আজ দুপুর ১২টার দিকে বোয়ালমারী থানার পুলিশ সৈয়দপুর বাজার থেকে দুই পুরিয়া গাঁজাসহ গাঁজা সেবনরত অবস্থায় শিমুলকে আটক করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালত সোপর্দ করা হয়। দুপুর একটার দিকে ইউএনও নিজ কার্যালয়ে শিমুলকে কারাদণ্ড দেন।
ইউএনও খায়রুজ্জামান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।