ফরিদপুরে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ বলেছেন, বিশ্বব্যাংকের ঘোষণামতে বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। আজ আমাদের মাথাপিছু আয় প্রায় ১ হাজার ৪০০ ডলার। যেটি চার থেকে পাঁচ বছর আগে ছিল মাত্র ৪৫০ ডলার।
গতকাল রোববার দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা শিল্প ও বণিক সমিতি ও মৌলভীবাজার বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের যৌথ আয়োজনে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব উল্লেখ করেন।
ফরিদপুরকে বিভাগীয় হেডকোয়ার্টার করার প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, আগামী দুই মাসের মধ্যে ফরিদপুরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে। ফরিদপুরে বিনিয়োগের সম্পূর্ণ অনুকূল পরিবেশ বিরাজ করছে।