ফরিদপুরে মুক্তিযোদ্ধা জাদুঘরের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ব্যক্তিগত উদ্যোগে মুক্তিযোদ্ধা জাদুঘর যাত্রা শুরু করেছে। আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর ফরিদপুরের সাবসেক্টর কমান্ডার নূর মোহাম্মদ নিজ উদ্যোগে এ জাদুঘরটি স্থাপন করেছেন।
ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার ১ নম্বর সড়কে অবস্থিত নূর মোহাম্মদের দোতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে এ জাদুঘর স্থাপন করা হয়।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নূর মোহাম্মদের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পি কে সরকার ও মো. তৈয়বুজ্জামান।
মতবিনিময়কালে নূর মোহাম্মদ বলেন, ‘যে লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, তা আজও বাস্তবায়ন হয়নি। এর প্রধান কারণ দুর্নীতি।’
নূর মোহাম্মদ বলেন, গতকাল থেকে এ মুক্তিযোদ্ধা জাদুঘর যাত্রা শুরু করলেও এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আগামী ২১ এপ্রিল।