ফরিদপুরে যানজট শহরবাসীর দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের ব্যস্ততম নিলটুলী এলাকার জনতা ব্যাংকের মোড় থেকে টাউন থিয়েটারের মোড় পর্যন্ত গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যানজটে স্থবির হয়ে পড়ে। এতে শহরবাসীকে মারাত্মক ভোগান্তি পোহাতে হয়। নিলটুলী এলাকায় মুজিব সড়কে দুটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় এবং সকাল ১০টার দিকে একটি বেসরকারি সংস্থার বিশাল মিছিল শহরে ঢোকায় এ যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক সার্জন খুরশিদ আলম বলেন, ‘যানজট নিরসনে আমাদের হিমশিম খেতে হয়েছে।’