ফরিদপুরে যুবকের হাত কেটে নিয়েছে সন্ত্রাসীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার অনাথের মোড় এলাকায় গতকাল শুক্রবার মো. সজীব শেখ নামের এক যুবকের ডান হাত কবজি থেকে কেটে নিয়েছে সন্ত্রাসীরা। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সজীবের বাড়ি শহরের মধ্য আলীপুর এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে সজীবের ডান হাত কবজি থেকে বিচ্ছিন্ন করে ফেলে। সন্ত্রাসীরা তাঁর বাঁ হাত ও দুই পায়েও আঘাত করে। পরে এলাকাবাসী এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাঁকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।ফরিদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক গণেশ কুমার আগরওয়ালা জানান, ডান হাত কবজি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। অবস্থার অবনতি ঘটায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।