ফরিদপুরে যুবদলের অর্ধদিবস হরতাল পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা যুবদলের ডাকা অর্ধদিবস হরতাল গতকাল বৃহস্পতিবার মোটামুটি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। যানবাহন ভাঙচুরের কয়েকটি বিক্ষিপ্ত ঘটনাও ঘটেছে। জেলার পরিবহন সূত্রগুলো জানায়, গতকাল ভোর ছয়টা থেকে সকাল ১০টা পর্যন্ত ফরিদপুর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। স্থানীয় সড়কগুলোতেও সব ধরনের বাস চলাচল বন্ধ ছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কোমরপুর এলাকায় মাগুরাগামী একটি পিকআপে অগ্নিসংযোগ করা হয়। বেলা ১১টার দিকে ফরিদপুর বাইপাস এলাকায় টায়ারে আগুন দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ সময় তিনটি পরিবহন বাসের কাচ ভাঙচুর করা হয়।