ফরিদপুরে র‌্যাব পরিচয়ে চার লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দায় র‌্যাব পরিচয়ে এক পাট ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার চরযশোহরদী ইউনিয়নের দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও কয়েকজন এলাকাবাসী সূত্রে জানা গেছে, নগরকান্দা পৌর এলাকার আবুল বাশার মিয়া বেলা দুইটার দিকে ইসলামী ব্যাংকের ভাঙ্গা শাখার নিজ হিসাব থেকে চার লাখ টাকা তুলে অটোবাইকে করে নগরকান্দা ফিরছিলেন। পথে দিঘিরপাড়ে একটি মাইক্রোবাস অটোবাইকটির গতিরোধ করে। মাইক্রোবাস থেকে চার যুবক নেমে নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে বাশারের নামে ১৫টি মামলা আছে দাবি করেন।