ফরিদপুরে শহররক্ষা বাঁধের মেরামতকাজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোয়ালন্দ-তাড়াইল সড়ক নামে পরিচিত ফরিদপুর শহররক্ষা বাঁধে সৃষ্ট ফাটল রোধে মেরামতকাজ গতকাল সোমবার থেকে শুরু হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে সড়কটি প্রশস্ত করার কাজে নিয়োজিত ঠিকাদারদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর পরই ফাটলগুলো ভরাটের কাজ শুরু হয়।প্রসঙ্গত, গতকাল প্রথম আলোতে ‘ফরিদপুরে শহররক্ষা বাঁধের সাতটি স্থানে ফাটল’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।