ফরিদপুরে শিবিরের ৩ কর্মী জামিনে মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে করা মামলায় ফরিদপুরে ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মী গতকাল মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন। মুখ্য বিচারিক হাকিম আদালতের ১ নম্বর আমলি আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।মুক্তি পাওয়া কর্মীরা হলেন ফরিদপুর মেডিকেল কলেজের ছাত্র আজিজুর রহমান ও রফিকুল ইসলাম এবং সদর উপজেলার তুলাগ্রামের আবদুর রাজ্জাক। মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নিখিল অধিকারী জানান, শহরের পশ্চিম খাবাসপুর থেকে গত সোমবার মিছিল শেষে ছাত্রশিবিরের তিন কর্মীকে আটক করা হয়।