ফরিদপুরে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে সুমাইয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার শহরের চর কমলাপুর এলাকায়এ ঘটনা ঘটে। সুমাইয়া ওই এলাকার রকিব শেখের মেয়ে।এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ওই দিন বিকেল পাঁচটার দিকে সুমাইয়া বিদ্যুতের মিটারের আর্থিং ধরলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোবারক খলিফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।