ফরিদপুরে শীতার্ত মানুষের মধ্যে বন্ধুসভার কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের শীতার্ত দুস্থ মানুষের মধ্যে গতকাল বুধবার কম্বল বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা।সকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন ফরিদপুর লালন পরিষদের সাধারণ সম্পাদক সালামত হোসেন খান।শহরের বান্ধবপল্লী, লালননগর বস্তি, রেলবস্তি, রেলস্টেশনের ভাসমান জনগোষ্ঠী, মুন্সিরডাঙ্গি, ঝিলটুলী ও কমলাপুর বস্তি এলাকার ৮০ জন দুস্থ মানুষকে কম্বল দেওয়া হয়।কম্বল হাতে পেয়ে লালননগর বস্তির রোকেয়া বেগম (৪৮) বলেন, ‘আমি বস্তির মানুষ। বস্তিতে পইড়া থাকি। আমাগো খবর কেউ নেয় না। বন্ধুসভার জন্য আমি কম্বল পাইছি। আমি খুব খুশি হইছি।’এ সময় ফরিদপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক সনৎ কুমার মালো, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।