ফরিদপুরে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পুলিশের নতুন তদন্ত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কার্যক্রম শুরু হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপারের অধীনে পাঁচজন তদন্ত কর্মকর্তাসহ মোট ২০ জনের লোকবল নিয়ে এর যাত্রা শুরু হলো। গতকাল বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইউনিটের কাজ সম্পর্কে জানান পিবিআই ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জানান, দেশের ৬৪ জেলার মধ্যে ২০টি জেলায় পিবিআই কার্যক্রম শুরু করেছে। পিআইবির সদস্যরা শুধু ১০টি তফসিলভুক্ত মামলা তদন্ত করবে। এগুলো হচ্ছে খুন, ডাকাতি, খুনসহ ডাকাতি, অপহরণ ও মুক্তিপণ আদায়, ধর্ষণ, অস্ত্র, বিস্ফোরকদ্রব্য, মানব পাচার, সাইবার ক্রাইম, মাদক, চোরাচালান ও কালোবাজারি।