ফরিদপুরে সাঁকো পারাপারে টাকা নেওয়া বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের কুমার নদে বেইলি সেতুর সংস্কারকাজ চলায় বিকল্প ব্যবস্থা হিসেবে ফরিদপুর পৌরসভার উদ্যোগে দুটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। এ সাঁকোটি পার হওয়ার জন্য দুই টাকা করে নেওয়া হতো। কিন্তু গত সোমবার সকাল থেকে এ সাঁকো পার হওয়ার জন্য টাকা নেওয়া বন্ধ হয়ে গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী বলেন, সাঁকো চালু হওয়ার পর থেকেই সর্বসাধারণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে বিনা মূল্যে পারাপারের জন্য দাবি উঠেছিল। সেই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার থেকে সাঁকো দুটি বিনা মূল্যে পারাপারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।২২ নভেম্বর প্রথম আলোয় ‘ফরিদপুর পৌরবাসীর সাঁকো বিড়ম্বনা’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন সংবাদ ছাপা হয়েছিল।