ফরিদপুরে সাত মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালত ফরিদপুরের সাত মাদক ব্যবসায়ীকে দুই বছর ও এক বছর মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার বিকেল চারটার দিকে শহরের রথখোলা এলাকায় অভিযানকালে এ কারাদণ্ড দেওয়া হয়।এর মধ্যে অবৈধ ফেনসিডিল বিক্রির অভিযোগে বৈদ্যনাথ দাস (২৮), বিষ্ণু কুমার রায় (২৬), মো. রায়হান (২০), মো. আলামীনকে (২১) দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের কাছ থেকে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়। এ ছাড়া গাঁজা বিক্রির অভিযোগে মো. আরিফুল হাসান (৩৫), মো. জিউন আহমেদ (২৮) ও মো. তানজির আহসানকে (২৭) এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের কাছ থেকে ৪৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কারাদণ্ড দিয়ে সাত আসামিকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।এ অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোখসানা আক্তার। আদালতের অন্য সদস্যের মধ্যে ছিলেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুকুল জ্যোতি চাকমা।