ফরিদপুরে সিপিবির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জনসভায় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার রাজনীতি বন্ধ ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবি জানানো হয়েছে। গতকাল বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে সিপিবি আয়োজিত সমাবেশে দেশের দুটি প্রধান দলের কাছে এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, অবরোধের নামে আগুনে পুড়িয়ে মানুষ হত্যার রাজনীতি প্রকারান্তরে নিজেদের দেউলিয়াপনাই প্রকাশ করে। পাশাপাশি গণতন্ত্র পর্যুদস্ত করা কোনো স্বাধীন ও গণতান্ত্রিক সমাজের জন্য কাঙ্ক্ষিত হতে পারে না। তাই দেশের দুটি প্রধান দলকেই সংযত ও সহনশীল হতে হবে। বক্তারা গণতন্ত্র রক্ষা এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।