ফরিদপুরে সেই সমিতির মালিক জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ‘তৃণমূল সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি’ নামের সমবায় প্রতিষ্ঠানের মালিক কামরুল হাসানকে (৩৮) বুধবার বিকেলে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় আদালত তাঁকে জেল হাজতে পাঠান।
ফরিদপুর দুই নম্বর আমলি আদালতে বুধবার হাজির হয়ে জামিন প্রার্থনা করেন কামরুল। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোর্শেদ ইমতিয়াজ তাঁকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। গত ২৪ ফেব্রুয়ারি চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান কয়েকজন গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি সিলগালা করে দুই কর্মচারীকে আটক করেন। ২৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘ফরিদপুরে সমবায় প্রতিষ্ঠান সিলগালা, দুই কর্মকর্তা গ্রেপ্তার’ শীর্ষক এ সংক্রান্ত একটি খবর ছাপা হয়।