ফরিদপুরে সেরা জিলা স্কুল, মাগুরায় বালক উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসির ফলাফলে ফরিদপুরের জিলা স্কুল ও মাগুরায় সরকারি বালক উচ্চবিদ্যালয় শীর্ষে রয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:ফরিদপুর: ফরিদপুরে ১২৫টি জিপিএ-৫ পেয়ে ফরিদপুর জিলা স্কুল শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১১৯ জন ছাত্রী।এ বছর ফরিদপুর থেকে ১৩ হাজার ৪৫৪ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে পাস করেছে ১০ হাজার ৭৫৩ জন। পাসের হার ৭৯ দশমিক ৯২ শতাংশ।মাগুরা: মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে এবার সর্বোচ্চ ৩৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মাগুরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ের ২৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।