ফরিদপুরে সোনালী ব্যাংকে রহস্যজনক চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় ভবনের দোতলা ও তৃতীয় তলায় রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ব্যাংকের কম্পিউটারের ১৭টি সিপিইউর (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) যন্ত্রাংশ ও চারটি মনিটর নিয়ে গেছে। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ব্যাংক সূত্র জানায়, দোতলায় ব্যাংকের প্রধান কার্যালয় ও জিএমের কক্ষ এবং তিনতলায় মুখ্য কর্মকর্তার কার্যালয় অবস্থিত। ওই দুটি তলা থেকে চোরেরা এসব জিনিসপত্র নিয়ে গেছে। এগুলোর বাজারমূল্য সাড়ে চার লাখ টাকা।
ব্যাংকের জিএম তরিকুল ইসলাম বলেন, ‘আমি ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি কক্ষে রাত কাটাই। তৃতীয় তলা ও দোতলাতে এ চুরির ঘটনা ঘটেছে।’
তিনি জানান, ধারণা করা হচ্ছে, চোরেরা পাশের মেহগনি গাছ বেয়ে উঠে থাকতে পারে কিংবা আগে থেকেই ব্যাংকের ভেতরে লুকিয়ে থাকতে পারে।