ফরিদপুরে স্বামীসহ দুজন ও গাজীপুরে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে লিপি বেগম (২২) নামের এক গৃহবধূকে হত্যার দায়ে তাঁর স্বামীসহ দুজনকে মৃত্যুদণ্ড ও চার দেবরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।
একই দিন গাজীপুরে চম্পা আক্তার নামের এক গৃহবধূকে হত্যার দায়ে তাঁর স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক।
ফরিদপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মোকাদ্দেস মৃধা (৩৯) ও প্রতিবেশী কবির খাঁ (৪৬)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গৃহবধূ লিপির চার দেবর—জালাল মৃধা (৬০), জাকির মৃধা (৫০), আবির মৃধা (৪০) ও মিরাজ মৃধা (৩৪)। রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কবির খাঁ ছাড়া অন্য সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। কবির পলাতক রয়েছেন।
আদালতের নথি সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ২০০৫ সালের ১৫ জুলাই দিবাগত রাত তিনটার দিকে লিপি বেগমকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ১৬ জুলাই লিপি বেগমের বাবা আকমল মৃধা বাদী হয়ে বোয়ালমারী থানায় হত্যা মামলা করেন। বোয়ালমারী থানা ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মোট পাঁচজন পুলিশ কর্মকর্তা এ মামলাটির তদন্ত করেন। সর্বশেষ গত ২০০৮ সালের ৭ আগস্ট মামলার সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে সিআইডির এসআই আবদুল মজিদ সাজাপ্রাপ্ত ওই আসামিরাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের নথি ও মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ জানুয়ারি রাতে শামীম চম্পাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।