ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সংস্কৃতিকর্মী শওকত আলী ওরফে জাহিদ (৪৩) বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ হামলার প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক লীগ গতকাল শুক্রবার বিকেলে শহরে মিছিল ও জনতা ব্যাংকের মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করে।জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শহরের স্বাধীনতা চত্বর এলাকা থেকে শওকত একটি রিকশায় করে দক্ষিণ কালীবাড়ি এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় শহরের রাজেন্দ্র কলেজের প্রধান ফটকের কাছে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করে। জাহিদের দুই পা ও ঊরুতে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাত রয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, জাহিদ সুস্থ হয়ে মামলা করবেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে।