ফরিদপুরে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বাসশ্রমিকদের হাতে শিক্ষার্থী হয়রানি বন্ধের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছে ভাঙ্গার এ এস একাডেমির শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ অবরোধ শুরু হয়ে সাড়ে ১০টার দিকে শেষ হয়। দেড় শতাধিক শিক্ষার্থী এ সময় বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ প্রত্যাহার করান। ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম বলেন, ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা এ এস একাডেমির একজন শিক্ষার্থীকে দু-একদিন আগে এক বাসশ্রমিক ধাক্কা মারেন। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে এ অবরোধ করেন।