ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজ খলিফা (৫৫) পেশায় একজন কৃষক। তাঁর বাড়ি ওই ইউনিয়নের খারদিয়া গ্রামে। ঘাড়ুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা বলেন, ডাঙ্গারপাড় থেকে একটি ইজিবাইকে ভাঙ্গা যাওয়ার পথে যানটি রাস্তার পাশে উল্টে পড়ে সিরাজ আহত হন। তাঁকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরে দুপুর সাড়ে ১২টার দিকে মৃত্যু হয়।