ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের চাপায় সাগর আলী (১৬) নামে দশম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে সাগরের আরও তিন সহপাঠী আল আমিন, ইমন ও শাকিব। তারা সবাই সবাই সদরপুরের বাইশরশি শিবসুন্দর একাডেমির দশম শ্রেণীর ছাত্র।
গতকাল বৃহস্পতিবার পুখুরিয়া-সদরপুর সড়কে মানিকদহ ইউনিয়নের কালীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও আহত হয়েছেন ওই ছাত্রদের বহনকারী অটোরিকশার চালক মো. আরিফ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল হোসেন জানান, বেলা একটার দিকে ঢাকা থেকে সদরপুরের চন্দ্রপাড়া দরবার শরিফগামী একটি যাত্রীবাহী মিনিবাসের সামনের একটি চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন বাসটি বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।